বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান এড.মাহমুদা মালা বলেছেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তারা সমাজের অসঙ্গতীগুলো তুলে ধরে। সমাজ উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একমাত্র সাংবাদিকরাই পারে অপরাধীদের শিকর উপড়ে ফেলতে। সাংবাদিরাই দূর থেকে দেখেন,তৃতীয় নয়ন দিয়ে দেখেন। শুধু দুটো চোখ নয়,মাথা দিয়ে মস্তিস্ক দিয়ে,হৃদয় দিয়ে সাংবাদিকরা সমাজের অপকর্মগুলো জনসন্মূূখে তুলে ধরেন। তাইতো দেশ এগিয়ে যায়,পৃথিবী এগিয়ে যায়।
শনিবার (২০এপ্রিল) বন্দর শাহীমসজিদস্থ সাধারণ পাঠাগার হলরুমে “নিউজ বন্দর” অনলাইন পোর্টালের শুভ উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আজকে “নিউজবন্দর” নামে অনলাইনের যাত্রা শুভ হোক এই কামনা করি। সত্য প্রকাশে এগিয়ে যাক তারা। আমি এই অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক শেখ আরিফসহ সকল সদস্যদের সাধুবাদ জানাই ও সব সময় পাশে থাকার প্রতিশ্রতি দিচ্ছি। নুসরাত জাহান রাফিকে আমরা আর ফিরে পাবনা। কিন্তু তার সঠিক বিচার হোক আমরা সেটা চাই। নারায়ণগঞ্জে ইতিপূর্বে অনেক হত্যা হয়েছে। যেগুলোর বিচার হয়না সেই খবর প্রকাশ করে সাংবাদিকরা গরম থাকেন। হয়ত রাজনৈতিক নেতারা অনেক সময় সঠিক কথা বলি না কিন্তু সাংবাদিকরা সেটা সাহসিকতার সঙ্গে প্রকাশ করে থাকেন। আমি তাদের সাধুবাদ জানাই।
এ সময় প্রধাণ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাঃগঞ্জ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল।
বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু,জাগো নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক শহিদুল্লাহ রাসেল,পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আশরাফুল আলম খান,বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু,বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসআই জুয়েল,কলাগাছিয়া ইউনিয়ণ আ’লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন।
শিক্ষক নেতা শেখ কামালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউপি মেম্বার মাসুদা বেগম,২১নং ওয়ার্ড আ’লীগনেতা রাশিদা বেগম,বন্দর থানা বাস্তহারালীগনেতা ইউনুছ গাজী,বন্দর থানা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফিরোজ খান,বন্দর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ইমরান মৃধা,বন্দর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,বন্দর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন,বন্দর থানা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক শেখ ইলিয়াস,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বন্দর প্রতিনিধি শাহজালাল,শাকির আহমেদ বাপ্পি,এমদাদুল হক মিলন,শাহরিয়ার ইমন,নাজমুল,পলাশ প্রমূখ।
পরিশেষে নিউজ বন্দর ২৪ ডট কমের সাফল্য কামনা করে দোয়া পাঠ করা হয়। দোয়া শেষে সকল অতিথিদের নিয়ে নিউজ বন্দর অনলাইন পোর্টালের অফিস কার্যালয়ে ফিতা কেটে শুভ উদ্বোধণ করেন নাঃগঞ্জ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা।

