বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জের ঐতিহ্যবাহী রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে তিন দিন ব্যাপি বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে রাত সাড়ে ৮ থেকে হতে গান পরিবেশন করেন দেশের জননন্দিত শিল্পী ও সূরসম্রাজ্ঞী মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সংসদ সদস্য মমতাজের গান শোনেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), এমপি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সহধর্মীনি তারাব পৌরসভা মেয়র হাসিনা গাজী সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
