বিজয় বার্তা ২৪ ডট কম
বাঙালি সংষ্কৃতির ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে লোকজ উৎসব ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যয় শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সঙ্গীত একাডেমীর উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সঙ্গীত একাডেমীর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পান্ত ফারুক।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পি মিলন খান, আওলাদ রায়হান, ইয়াসমিন আক্তার ইমু, হাসিবা আক্তার, ফারিয়, সানজিদা এবং সুমী। অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই খ্যাত নারায়ণগঞ্জের প্রিয় মুখ দ্বীপ বিশ্বাস।

