বিজয় বার্তা ২৪ ডট কম
এবার পাগলা মেরিএন্ডারসনের মাদক বিক্রির অভিযোগের বিষয়ে মুখে খুলেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর আহমেদ টিটু। এ বিষয়ে তিনি থাইল্যান্ড থেকে মোটোফোনে গনমাধ্যমকর্মীদের জানান, মেরিএন্ডাসনের মাদক বিক্রির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। অভিযোগটি বায়বীয়। সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদীতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ রচয়িত করা হয়েছে।আমি ক্রীড়াঙ্গনের মানুষ। আমার সঙ্গে কারো বিরোধও নেই।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ক্লাবের টীম নিয়ে আমি খাইল্যান্ড খেলতে এসেছি। বিষয়টি শুনে আমি হতবাক হয়েছি। মেরিএন্ডাসনের সেই সঞ্জয় রায়ে সাথে আমার সাথে কোন লেনদেন নেই। আগেও ছিলনা এখনো নেই।কারন আমি এই লাইনের মানুষ না।অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
এসময় তিনি আরো বলেন, আমাকে নিয়ৈ এসব মিথ্যা অভিযোগ কেন করা হচ্ছে। আমার এবং আমার পরিবারের কি অপরাধ। সাংসদ শামীম ওসমান আমার ভগ্নিপতি বলে।
প্রসঙ্গত, পাগলা মেরিএন্ডাসনে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে জেলা গোয়ান্দা শাখা পুলিশ(ডিবি) ও ফতুল্লা মডেল পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৬৮ জনকে আটক করে।এ বিষয়ে পুলিশের সংবাদ সম্মলেন তানভীর আহম্মেদ টিটুর বিরুদ্ধে মাদক বিক্রির সংলিষ্টতার অভিযোগ আনা হয়।
তানভীর আহাম্মেদ টিটু জেলা ক্রীড়া সংস্থার দুই বারের নির্বাচিত সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক দুই বারের নির্বাচিত সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রি’র ৩ বারের পরিচালক।এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য ছিলেন।

