বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৬৮জন মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা ও মাদকসেবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা।
দুপুরে জেলা পুলিশ সুপার কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মনিরুল ইসলাম জানান. গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে বিদেশী মদ, বিয়ার ও মাদক বিক্রীর নগত অর্থসহ ৬৮জন আটক করা হয়। এবং জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
