বিজয় বার্তা ২৪ ডট কম
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে আজ ৪র্থ ধাপের নির্বাচন চলছে নারায়ণগঞ্জের ৩ টি উপজেলা পরিষদে। আড়াইহাজার,রুপগঞ্জ ও সোনারাগা উপজেলায় সকাল ৮টা থেকে ভাট গ্রহন শুরু হয়েছে। এই ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘ্টনা ঘটেনি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে ও শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে আইনশৃঙ্থলা বাহিনী প্রস্তুত রয়েছেন। তবে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন চললেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ভোটারদের উপস্থিতি সম্পর্কে নির্বাচনী কর্মকর্তারা জানান, সকাল থেকে ভোট শুরু হয়েছে মাত্র আশা করা যাচ্ছে আস্তে আস্তে ভোটারা আসবে।
সোনারগাঁয়ে এবার মোট ৩ লক্ষ ৮ হাজার ৭১জন তাদের ভোট প্রয়োগ করবে। এবার মোট কেন্দ্রের সংখ্যা ১১৮টি বুথের সংখ্যা ৭৫০টি।
সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন নৌকা প্রতীক এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া পেয়েছেন (চশমা), বাবুল হোসেন (টিউবওয়েল), আবু নাঈম বিপ্লব (তালা), মনির হোসেন (উড়োজাহাজ), শাহ্ আলম মিয়া (মাইক) এবং শাহ্ জাহান মিয়া পেয়েছেন (বই) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আক্তার পেয়েছেন (পদ্ম ফুল), মাহমুদা আক্তার (হাঁস), হেলেনা আক্তার (কলস) এবং ফরিদা পারভীন শ্যামলী পেয়েছেন (ফুটবল) প্রতীক।
রূপগঞ্জ উপজেলার ৭ইউনিয়ন ও ২টি পৌরসভার ১২৭টি ভোট কেন্দ্রের ৮৭৫টি কক্ষে মোট ভোটার হলো ৩ লাখ ৪৯ হাজার ৮৮৮। যার মধ্যে পুরুষ ১ লাখ ৭৮ হাজার ৪৫৫ জন ও নারী ১ লাখ ৭১ হাজার ৪৩৩ জন।
রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ক্ষমতাসীণ দলের মনোনীত প্রার্থী শাহ্ জাহান ভ্ূঁইয়া পেয়েছেন নৌকা প্রতীক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিবুল কাদির তমাল পেয়েছেন আনারস এবং বাংলাদেশ পিপলস পার্টি মনোনীত প্রার্থী এস আলম পেয়েছেন আম প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন (টিউবওয়েল), মোহাম্মদ স্বপন ভূঁইয়া (টিয়া পাখি), আব্দুল আলিম সরকার (বই), সোহেল আহাম্মদ ভূঁইয়া (চশমা) এবং হাবীবুর রহমান হারেজ পেয়েছেন (তালা) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আক্তার চম্পা পেয়েছেন (ফুটবল), শায়লা তাহসিন (কলস), সৈয়দা ফেরদৌসী আলম (হাঁস) এবং হ্যাপী বেগম পেয়েছেন (সেলাই মেশিন) প্রতীক।
আড়াইহাজার উপজেলায় ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১১৩টি ভোট কেন্দ্রের ৭১৭টি কক্ষে ভোট দিবেন ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন ভোটার। যার মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ১২২ জন ও নারী ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ জন।
আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোজাহিদুর রহমান হেলু সরকার (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন মোল্লা পেয়েছেন (আনারস) প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা রহমানের কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যেই তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
