বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় নিরস্কুশ জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। রাতে এ বেসকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তাগন। বেসরকারী ফলাফলে আড়াইহাজারে মুজাহিদুর রহমান হেলো সরকার, সোনারগাঁয়ে মোশাররফ হোসেন, রুপগঞ্জে শাহজাহান ভুইয়া চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
৩১ মার্চ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নৌকা প্রতীকের মুজাহিদুর রহমান হেলো সরকার পেয়েছেন ৮০ হাজার ৫৫৮ ভোট। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ইকবাল হোসেন মোল্লা পেয়েছেন ৭হাজার ৮৮৯ ভোট। আর কাপ পিরিচ প্রতীকে আজাদ খান পেয়েছেন ১২০২ ভোট।
আড়াইহাজার উপজেলায় ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১১৩টি ভোট কেন্দ্রে ভোটার ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন ভোটার। যার মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ১২২ জন ও নারী ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ জন।
রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহাজাহান ভূইয়া নৌকা প্রতিকে মোট ৮২ হাজার ২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমাল আনারস প্রতিকে পেয়েছেন ৮হাজার ৯৯৫ ভোট । ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল আহমেদ ভূইয়া চশমা প্রতিকে মোট ৭৭হাজার ৪৫৯ পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি হাবিববুর রহমান হারেজ তালা প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৭১৩ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী আলম নীলা হাসঁ প্রতিকে মোট ৭৩ হাজার ৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী নাসরিন সুলতানা চম্পা ফুটবল প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৩০২ ভোট ।
উল্লেখ্য, দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে রূপগঞ্জ উপজেলা। এখানে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৮৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৪৫৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৩৩ জন।
সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭১জন। মোশারফ হোসেনের নৌকা প্রতিকে ৭৩ হাজার ৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ধন্ধি প্রার্থী মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতিক পেয়েছেন ৪৫, ৬৫৯ ভোট। মোশারফ হোসেনের নৌকা প্রতিক ২৭৩৭৯ ভোটে বিজয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বাবু ওমরের টিউবওয়েল প্রতিক পেয়েছেন ৩৫ হাজার ৬শত ৪০ ভোট তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী তালা প্রতিক আবু নাঈম ইকবাল পেয়েছেন ২২ হাজার ৯শত ৯ ভোট। টিউবওয়েল প্রতিক ১২ হাজার ৭শত ৩১ ভোটে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে, মাহমুদা আক্তার ফেন্সি হাঁস প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩শত ৭৮ ভোট তার নিকটতম প্রতিদ্ধন্ধি বর্তমান ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পদ্মফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ২শত ১৪ ভোট। মাহমুদা আক্তার ফেন্সী ৫ হাজার ১শত ৬৪ ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
