বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক ও ব্যবসায়ীক বিরোধের জের ধরে ছোট ভাই নূর নবী মরণের হাতে বড় ভাই মোস্তফা তালুকদার খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে আদমজীনগর সোনামিয়া মার্কেট এলাকায় এঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই এলাকার হানিফ তালুকদার ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছোট ভাই নূর নবী।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন পারভেজ জানান, সোনামিয়া মার্কেটে মোস্তফা স্টোর নামের চাল ও মুদি সামগ্রী বিক্রির দোকান রয়েছে। পারিবারিক ও ব্যবসায়ীক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে রাতে দোকানের বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে দোকানে থাকা চাল মাপার পট দিয়ে নূর নবী তার বড় ভাই মোস্তফার বুকের বাম দিকে বিদ্ধ করে। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। ঘটনার পরই নূর নবী পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জরিত ছোট ভাইকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
