বিজয় বার্তা ২৪ ডট কম
পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর্ এমপি ক্ষোভের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ।
পুলিশ সুপারের পক্ষে থেকে ইন্সপেক্টর সাজ্জাদ রোমন’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মার্চ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী গাজী গেলাম দস্তগীর বীরপ্রতিক মহোদ্বয়কে সাংবাদিক পুলিশ সুপার জনাব মো: হারুন অর রশিদ বিপিএম(বার) পিপিএম(বার) বক্তব্যকে উদৃত দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন যে উপজেলা নির্বাচনকে সংসদ নির্বাচন হিসাবে মনে করবেন না, এই রুপ বক্তব্যর প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুস্পষ্ট বক্তব্য হলো, মাননীয় পুলিশ সুপার মহোদ্বয় অতীতের জাতীয় নির্বাচনগুলিতে আইন শৃংখলা বাহিনী যে শিথিলতা, গাফিলতি ও যথাযথ আইনী ব্যাবস্থা গ্রহন না করার বিষয়টি পরিলক্ষিত হয়েছে আসন্ন উপজেলা নির্বাচনে এই ধরনের কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না।
আরো জানানো হয়, আইনশৃংখলা কমিটির সভায় মাননীয় পুলিশ সুপার মহোদ্বয় সন্ত্রাস চাঁদাবাজী ভূমিদস্যুতা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে বরাবরই হুশিয়ারী উচ্চার করে আসছেন। তিনি এসব বিষয়ে কোনো তৎবির বা সুপারিশ গ্রহন করা হবে না বলে পরিস্কার জানিয়ে আসছেন। শুধু তাই নয় সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে মানণীয় পুলিশ সুপার মহোদ্বয় দৃঢ়তার সহিত দায়িত্ব পালন করে আসছেন। যা কিনা মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতিক মহোদ্বয় ভুয়োসী প্রশংসা করে আসছেন। পত্রপত্রিকায় মাননীয় মন্ত্রী মহোদ্বয়ের সঙ্গে পুলিশ সুপার মহোদ্বয়ের যে বাধানুবাদের কথা লিখা হয়েছে মানণীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর মহোদ্বয়ের সঙ্গে মাননীয় পুলিশ সুপার হারুন অর রশিদ মহোদ্বয়ের চমৎকার সম্পর্ক রয়েছে। পুলিশ সুপার মহোদ্বয় জোর দিয়ে যে বিষয়টি বলেছে তা হলো বিগত ৩০ ডিসেম্বরে দেশে যেমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আইনশৃংখলা বাহিনী যেভাবে দায়িত্ব পালন করেছে। এবারের উপজেলা নির্বাচন তেমনই অবাধ ও সুষ্টু হবে এবং আইনশৃংখলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
