বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌকা প্রার্থী শামীম ওসমানের নির্বাচনী একটি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে উপজেলার মধ্য রসুলপুর এলাকায় এঘটনা ঘটে। এতে ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ও পোস্টার পুড়ে যায়। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে।
এঘটনায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, ভোর দুর্বৃত্তরা নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। এতে ক্যাম্পের ভিতরে থাকা চেয়ার টেবিলসহ বিপুল পরিমানের পোস্টার পুড়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামী করে ফতুল্লা থানায় অভিযোগ করা হয়েছে। এঘটনা পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে।
ফতুল্লা মডেল থানার ওসি এমএস মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
