বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিক আজাহরুল ইসলাম সুমন কে (৩৫) হত্যার ঘটনার একটি হত্যা মামলা করা হয়েছে। স্থানীয় আজিজ প্যাকেজিং লিঃ-এর এমডি জাফর ইকবাল ভূঁইয়া ওরফে মুকুলকে প্রধান আসামি করে এগারো জনের নাম উল্লেখ্য করা হয়েছে।
মামলায় একই প্রতিষ্ঠানের অজ্ঞাত আরো ১৬ থেকে ১৭জনকে আসামি করা হয়। নিহতের পিতা লিয়াকত আলী ভূঁইয়া বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেছেন। এর আগে ঘটনাস্থল থেকে আটক সাত শ্রমিককে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রসঙ্গত. শনিবার রাতে সুমনকে পায়ুপথে কমপ্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে রুপগঞ্জের আলরাফি হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে সৎভান্দি নয়াপাড়া এলাকায় স্থানীয় আজিজ প্যাকেজিং লিঃ-এ শ্রমিকের কাজ করতেন।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

