বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার সন্ধ্যায় ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধানের কার্যালয়ে ১৪ নং ওয়ার্ডের যুবক, মুরুব্বী, এলাকার সাধারন জনগন ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের সম্পাদক খসরু, হাজী নূর ইসলাম জাতীয় পার্টি নেতা, শফিকুল ইসলাম লিটন, মোঃ আবুল বাসার বাসেত ১৪ নং ওয়ার্ড জাতীয় পার্টি আহব্বায়ক, অরুন কুমার দাস জাতীয় পার্টি নেতা, জাতীয় পার্টি নেতা খোকা, যুব সংহতি নেতা রিপন ভাওয়াল, মহানগর স্বাচ্ছাসেবক পার্টি নেতা সালাউদ্দিন প্রধান সোহেল, জাতীয় পার্টি নেতা এসএম সিরাজুল ইসলাম, মোঃ নুর ইসলাম জাতীয় পার্টি নেতা, ১৪ নং ওয়ার্ড কুষক লীগের সহ-সভাপতি শুক্কুর আলী, অফিস ইনচার্জ কমল দাস, সাগর সহ আরো অনেকে।
এ সময় সফিউদ্দিন প্রধান বলেন, আমরা বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে প্রত্যেক ভোটারকে সচেতন করার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নারায়নগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমানের কৃতিত্ব অনস্বীকার্য। তিনি একদিকে যেমন দানবীর অন্যদিকে তেমনি পরোপকারী। তিনি সর্বদা জনগনের কল্যানের জন্য নিজেকে নিয়োজিত রাখেন। তার মত দানবীর এমপি সারা দেশে খুজে পাওয়া বিরল। তিনি নারায়নগঞ্জের উন্নয়নের অন্যতম কারিগর। তার হাত ধরেই নারায়নগঞ্জ-৫ আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এমন মহান নেতার জন্যই আমাদের জনগনের দ্বারে দ্বারে তার উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে আর তার জন্য ভোট প্রার্থনা করতে হবে। আমরা অবশ্যই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ-৫ আসনে আমাদের এ মহান নেতাকে ভোটের মাধ্যমে জয়ী করে আনবো ইনশাল্লাহ।
