বিজয় বার্তা ২৪ ডট কম
গত শনিবার ভোরে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের প্রতারনা ও জালিয়াত মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ললাটি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে প্রতারনা ও
জালিয়াতি মামলার প্রধান আসামী মোঃ মনির হোসেন ও তার সহযোগী মৃত সাহাবদ্দিন মাস্টারের ছেলে নুরুল হক। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গ্রেফতারকৃত মনির হোসেন দীর্ঘদিন যাবৎ এলাকায় জাল-জালিয়াতির মাধ্যমে নিরীহ মানুষের জমি আত্বসাৎ ও জবর দখল করে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে। সম্প্রতি সাদিপুর ইউনিয়নের বড়ৈবাড়ী মৌজার আর,এস, ১৮০ ও ১৮১ নং দাগের প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৭৪ শতাংশ জমি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভারতের কিছু লোককে ভূয়া দাতা সাজিয়ে এবং মনিরের বোন ইয়াছমিন আমিন শিমুকে গ্রহিতা সাজিয়ে ২০১২ সনের ৯৩৮৬ নং জাল- দলিল সৃজন করে। উক্ত ভূয়া দলিলের মাধ্যমে ক্রয়কৃত জমি নজরুল ব্রাদার্স এর মালিক নজরুল ইসলাম গংদের নিকট বিক্রয় করে। যাহার দলিল নং ১৬০৯৪, তারিখ ১১/১২/২০১৭ইং। জমির প্রকৃত মালিক বিয়ষটি জেনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত “ঘ” অঞ্চলে একটি প্রতারনা ও জমি আত্মসাৎ এর একটি মামলা করে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমান হলে বিজ্ঞ আদালত সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানায়, প্রতারনা ও জালিয়াতির মামলার ওয়ারেন্টের ভূক্ত আসামী মনির ও নূরুল হককে গ্রেফতার করে বিজ্ঞ অাদালতে প্রেরন করা হয়েছে।
