বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রয়াত আড়াইটার থানা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরুর পুত্র আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির জনসভা যোগদান করেন ।
শনিবার ( ১ সেপ্টেম্বর ) সকালে থেকেই আড়াইহাজার থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকা নটরডেম কলেজের সামনে জড়ো হয় । পরে দুপুর দুইটায় সমবেত নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল মিছিল নিয়ে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় যোগদান করেন । নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ । সকলের মুখে ছিলো একটাই শ্লোগান বেগম খালেদা জিয়ার মুক্তি চাই ।

