বিজয় বার্তা ২৪ ডট কম
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ।
সোমবার ( ২০ আগষ্ট ) বাদ আছর শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, মহানগরের সহ সভাপতি রোকনউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, সদস্য সাখাওয়াত হোসেন সুমন, মহানগর কৃষক লীগের সভাপতি শাহ জামাল খোকন, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুর নাহার সন্ধ্যা প্রমুখ ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ২১ আগষ্ট গ্ৰেনেড হামলায় নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইফুল ইসলাম ।

