বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি ভোটের আগে ঘরে ঘরে গিয়ে মা – বোনের কাছে ভোটের ভিক্ষা চাইবোনা। তবে দোয়া চাইবো। আমি আসার পথে মা বোনের যে ভালবাসা পেয়েছি আমি সব পেয়ে গেছি। আমি ভাল মানুষ, খারাপ মানুষ চাই কিন্তু খুব খারাপ মানুষ চাইনা। যারা মাদক বেঁচে তারা শয়তানের চেয়ে খারাপ। মাদক,সন্ত্রাস ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নাই। ভোট দিবেন না সমস্যা নাই। ঘরে গিয়ে পরিবার ও মেয়েকে সময় দিব। কবরী, গিয়াস কোন কাজ করে নাই। আমাকে না দেন ধানের শীষকে দেন সে যদি কাজ করে ।
মঙ্গলবার ( ৭ জুলাই) বিকাল ৩ টায় বক্তাবলী ইসলামীয়া আলিম মডেল মাদ্রাসা মাঠে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পরিচিত ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, আমি বিগত সময়ের এমপিদের চেয়ে সবচেয়ে বেশি কাজ করেছি । আমি আমার ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) নির্বাচনী এলাকায় ছাব্বিশ কোটি টাকার কাজ করেছি । ইতিমধ্যে ডিএনডির কাজ সহ ৭ সাত হাজার টাকার কাজ শেষ করেছি । আরোও কাজ চলমান আছে । আপনারা আমার জন্য দোয়া করবেন । আমি যেনো জনগণের উন্নয়নে কাজ করে যেতে পারি । আমার স্বপ্ন হলো নারায়ণগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় , একটি মেডিকেল কলেজ ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করা । কারন নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ঢাকা গিয়ে লেখাপড়া করছে ।
তিনি আরো বলেন, আমার স্বপ্ন ছিলো বক্তাবলী গাড়ি নিয়ে আসবো । এখন গাড়ি নিয়ে এসেছি। ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমেই বক্তাবলী ফেরি সার্ভিস জন্য যোগাযোগ ও সেতু মন্ত্রীর কাছে গিয়ে ফেরি অনুমোদন নিয়ে আসছি । কিন্তু ৯৬ তে আমি ভোট পাই একটুও । আবারও নতুন করে ৪ কোটি টাকার বেশী বরাদ্ধ নিয়ে আসছি বক্তাবলীর বিভিন্ন স্কুল ও রাস্তাঘাট সংস্কার কাজের জন্য ।
বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী,জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আজগর আলী, ভিপি আলমগীর হোসেন, ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, জলিল গাজী, মনির হোসেন,আলহাজ্ব ওমর ফারুক, আব্দুল মতিন, রাসেল চৌধুরী, আকিলউদ্দিন, আমজাদ হোসেন, হাজেরা বেগম, কুলসুম বেগম, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান,আলী হোসেন বেপারী, ইদ্রিস আলী,খোরশেদ আলম মাস্টার, শফিক মাহমুদ পিন্টু,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদর থানা যুবলীগের সিনিয়র সহ সভাপতি এসটি আলমগীর সরকার, আনোয়ার আলী,মোঃ সিরাজুল ইসলাম,বাদল হোসেন ববি, মাকসুদুর রহমান বন্টি, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ভূইয়া,ডাঃ আব্দুল আজিজ প্রমুখ
