বিজয় বার্তা ২৪ ডট কম
দাবী মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে শিক্ষার্থীরা তোলারাম কলেজে মতবিনময় সভায় ধন্যবাদ জানিয়েছেন।
সরকারি তোলারাম কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিপি হাবিবুর রহমান রিয়াদের সাথে মতবিনিময় সভা করেছে। মঙ্গলবার সকালে তোলারাম কলেজের ছাত্র-ছাত্রী সংসদে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মত বিনিময় সভায় শিক্ষার্থীরা বলেন, আমাদের সকল দাবী মেনে নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ শামীম ওসমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজ থেকে ক্লাস শুরু করে দিয়েছি। আমাদের যৌক্তিক আন্দোলনে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের মধ্যে একমাত্র সাংসদ শামীম ওসমানই একাত্মতা প্রকাশ করেছেন। সেই সাথে আমরা সাংসদ শামীম ওসমানকেও ধন্যবাদ জানাচ্ছি।
শিক্ষার্থীরা আরো বলেন, আমরা বুঝতে পেরেছি আমাদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত ও বামপন্থি নেতারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী সকল দাবী মেনে দিলেও ষড়যন্ত্রকারীরা আমাদের বিভিন্ন প্রকার উস্কনী দিচ্ছে। তাই আমরা ক্লাসে ফিরে এসেছি এবং পরীক্ষায় অংশ নিয়েছি।
এসময় তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদ বলেন, শিক্ষার্থীদের কল্যানে নানা উদ্যোগ হাতে নিয়েছে বর্তমান সরকার। সরকারের উন্নয়ণের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে একটি মহল তোমাদেরকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছিল। তোমাদের সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় সাংসদ শামীম ওসমান, কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ ও সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষে থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোদের এই সফলতা যে, তোমাদেরই থাকে সে লক্ষ্যে আমরা সাংসদ শামীম ওসমানের সাথে আলোচনা করবো। তোমাদের কল্যানে তোলারাম কলেজের ছাত্র-ছাত্রী সংসদ সব সময় পাশে থাকবে।
এসময় আন্দোলনরত প্রায় সাতশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
