বিজয় বার্তা ২৪ ডট কম
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেছেন, একটি সুন্দর পরিবেশে বাঁচার জন্য সবারই অধিকার আছে । এই পরিবেশ কে রক্ষার জন্য আমাদের সবাই এগিয়ে আসতে হবে । আমরা পলিথিন নামের যে সব পন্য রয়েছে এগুলো বর্জন করতে হবে । পরিবেশ দূষিত এই নিষিদ্ধ ঘোষিত পলিথিন কে বা কারা বাজারজাত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
মঙ্গলবার ( ৫ জুন ) সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরোও বলেন,
নারায়ণগঞ্জে দেশের বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠান আছে । এতো শিল্প প্রতিষ্ঠান কিন্তু ইটিবি যে পরিমাণে থাকার কথা তা নেই । এইসব শিল্প প্রতিষ্ঠান গুলো কে চিহ্নিত করে আইনের আওতায় আনতে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ অধিদপ্তর কে নির্দেশ প্রদান করেন । এবং এই কাজের সহায়তা করতে পুলিশ প্রশাসন আহ্বান জানান । তিনি আরোও বলেন, আজ বিশ্বের ১৯৫ টি দেশে একযোগে পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস । বাংলাদেশ একটি ছোট দেশ প্রায় সতের কোটি মানুষের বসবাস পরিবেশ দূষণ হবেই স্বাভাবিক । কারন ছোট দেশ হিসেবে জনসংখ্যা অনেক বেশি । আমাদের কে পরিবেশ দূষণে সর্তক হতে হবে । বিগত সময়ে নারায়ণগঞ্জের যানজট নিরসনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপে আমরা নারায়ণগঞ্জ শহরের যানজট মুক্ত করতে পেরেছি । এখন আর দিনের বেলায় খালি ট্রাক শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না । ঠিক একইভাবে যদি আমরা সকলে এক টেবিল বসে শহরের ময়লা আবর্জনা নিরসনে আলোচনা করি তাহলে অচিরেই নারায়ণগঞ্জের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে ।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ রেজাউল বারী, অতিরিক্ত পুলিশ সুপার ( ক’ সার্কেল ) মোঃ শরফুদ্দীন, বিশেষজ্ঞ আলোচক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ নয়ন মিয়া, আরোও উপস্থিত ছিলেন, এনডিসি জ্যোতি বিকাশ চন্দ্র, এনজিও নেটওয়ার্কের চেয়ারম্যান আরিফ মিহির, নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম আঃ জব্বার চিশতি, বাপার সভাপতি এড. এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক তারেক বাবু প্রমুখ ।
আলোচনা সভার পূর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক সাইকেল রেলী অনুষ্ঠিত হয় । রেলীটি খানপুর হাসপাতালের প্রাঙ্গন থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত ঘটে । পরে অনুষ্ঠানে আয়োজিত শিশু কিশোর চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয় ।

