বিজয় বার্তা ২৪ ডট কম
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বার সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু ।
মঙ্গলবার ( ৫ জুন ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত প্রেডে এই অনুমোদন দেয়া হয় ।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি কে সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয় । বাকীরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি আরিফুল রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, মেহেদী হাসান, মঈনুল হাসান রবিন, নাজমুল হাসান বাবু, মশিউর রহমান শান্ত, রাকিব হাসান রাজ, রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া ।
প্রসঙ্গঃ প্রায় ৫ বছর পূর্বে ২০১৩ সালের ১৬ মার্চ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। মাসুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম এবং মাহাবুব রহমান, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মনজুর হোসেন, হারুন উর রশিদ মিঠু ও মশিউর রহমান রনিকে যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অন্যদিকে একই সময়ে মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবুল কাউসার আশা, রাশেদুল রহমান রশু, সাহেদ আহমেদ, শেখ মোহাম্মদ অপুকে যুগ্ম আহ্বায়ক করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

