বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার শিবু মার্কেট এলাকার গাফারিয়া তালিমুন মাদ্রাসা ও এতিম খানায় ছাত্রলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ইফতার মাহফিলে দেশবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা খন্দকার অনিক আহাম্মেদ শাওনের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগ নেতা সোহাগ ও তার বন্ধু মহলের আয়োজিত ইফতারে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
