বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা প্রশাসক রাব্বি মিয়ার নির্দেশে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভোক্তাধিকার নিশ্চিত ও নিয়মিত বাজার মনিটরিং এর অংম হিসেবে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা বাজার ও পঞ্চবটিতে ফুটপাত দখল করে রাখা ফার্ণিচার দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মূল্য তালিকা না থাকায় ফতুল্লা বাজারের তিন দোকানদারকে বিশ হাজার টাকা ও পঞ্চবটিতে ফুটপাত দখল করে রাখা দুই ফার্ণিচার দোকানীকে পনের হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা জানান, পঞ্চবটিতে ফুটপাত দখল করে ফার্ণিচার রাখায় যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে অবৈধ ভাবে ফুটপাত দখল মুক্ত করাসহ দুই ফার্ণিচার দোকানীকে জরিমানসহ শতর্ক করে দেওয়া হয়েছে। আর ফতুল্লা বাজারের তিন দোকানদারকে বিশ হাজার টাকা জরিমান করাসহ বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শতর্ক করে দেওয়া হয়েছে যেন সকল দোকানে মূল্য তালিকা সাটিয়ে দেওয়া হয়।
