বিজয় বার্তা ২৪ ডট কম
আমলাপাড়া আই,ই,টি বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া – সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ৯ মে ) বিকেল চারটায় শহরের চাষাড়া রাইফেল ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ আলম দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, বিশেষ অতিথি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হক আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু চন্দন শীল,আমলাপাড়া আই,ই,টি বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরমলাপাড়া আই,ই,টি বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এড. রেজাউল করিম রেজা প্রমুখ ।
পরে বৃত্তি প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । এবং মনোরঞ্জক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।
