বিজয় বার্তা ২৪ ডট কম
বিড়ির উপর কোন বৈষম্যমূলক পদক্ষেপ গ্রহণ না করে সিগারেট বন্ধের সময়কাল পর্যন্ত বিড়ি শিল্প কে সময় দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করলেন নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান ।
বুধবার ( ৯ মে ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা এবং সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার দাবিতে প্রতিবাদ সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন । তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে তামাক চাষী, তামাক ব্যবসায়ী ও বিড়ি শিল্পে কর্মরত ২৫/৩০ লক্ষ নারী ও পুরুষ এই শিল্পের সাথে জড়িত । কিন্তু অর্থমন্ত্রী গত বছর ঘোষণা করেছিল যে, আগামী দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বন্ধ করে দেওয়া হবে । তাই যদি হয় তাহলে বিড়ি শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ শ্রমিক যার অধিকাংশই নারী শ্রমিক সবাই বেকার হয়ে পড়বে । তাই বিড়ির উপর কোন বৈষম্যমূলক পদক্ষেপ গ্রহণ না করে সিগারেট বন্ধের সময়কাল পর্যন্ত বিড়ি শিল্প কে সময় দেওয়া এবং লক্ষ লক্ষ হতদরিদ্র বিড়ি শ্রমিক তাদের স্বার্থ বিবেচনা করে বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা এবং সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার অনুরোধ করছি ।
সমাবেশ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের কাছে স্মারকলিপি প্রদান করেন ।
উপস্থিত ছিলেন, জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি নিশার ইমাম বাপ্পী, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিথুন সহ অনেকেই ।
