বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল প্যানেলের সাধারণ আসন পদপ্রার্থী এড. মোহাম্মদ আব্বাস উদ্দিন’র পক্ষে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেন শহীদ জিয়া আইনজীবী পরিষদ ।
মঙ্গলবার ( ৮ মে ) সকাল হতে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ আদালত পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ আইনজীবীদের কাছে প্রচারপত্র বিলি করে । এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল প্যানেলের সাধারণ আসন এড. মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ পূর্ন প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন ।
উপস্থিত ছিলেন, শহীদ জিয়া আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন, জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এড. বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এড. জাহিদুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক এড. আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য এড. হামিদা খাতুন লিজা, এড. আমেনা আক্তার, আরোও উপস্থিত ছিলেন, এড. মাহাতাব আলম, এড. আবুল কালাম আজাদ, এড. সুরাইয়া বেগম, এড. নাজমুল নাহার, এড. নাসির উদ্দিন প্রমুখ ।
প্রসঙ্গঃ আগামী ( ১৪ মে ) রোজ সোমবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ।

