বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল প্যানেলের সাধারণ আসন ও সদস্য পদপ্রার্থী পক্ষে প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ।
মঙ্গলবার ( ৮ মে ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ আইনজীবীদের কাছে গিয়ে প্রচারপত্র বিলি করে । এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল প্যানেলের সাধারণ আসন ও সদস্য সহ পূর্ন প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন ।
উপস্থিত ছিলেন, এড. বোরহান উদ্দিন, এড. মাহমুদা আক্তার, এড. মাহাতাব আলম, এড. আবুল কালাম আজাদ, এড. সুরাইয়া বেগম, এড. নাজমুল নাহার, এড. নাসির উদ্দিন প্রমুখ ।
প্রসঙ্গঃ আগামী ( ১৪ মে ) রোজ সোমবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ।
