বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নীল প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ৭ মে ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় ।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনের সদস্য প্রার্থী আব্দুল জামিল মোহাম্মদ আলী, এড. বোরহান উদ্দিন, এড. তৈমুর আলম খন্দকার, এড. মোহাম্মদ আব্বাস উদ্দিন, এড. মোঃ ফজলুর রহমান, এড. হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ রেজাউল করিম খান রেজা, সাবেক পিপি এড. নবী হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, এড. আবুল কালাম জাকির, জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক একেএম ওমর ফারুক নয়ন প্রমুখ ।
প্রসঙ্গঃ আগামী ( ১৪ মে ) রোজ সোমবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে ।
