বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদকে সাথে নিয়ে জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুব শ্রমিকলীগ ।
সোমবার ( ২৬ মার্চ ) সকাল দশটার দিকে শহরের চাষাড়া চত্বরে স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দরা ।
উপস্থিত ছিলেন, জেলা যুব শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহেদ, আশিক আহমেদ মিঠু, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ হাওলাদার, দপ্তর সম্পাদক সেন্টু সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ, প্রচার সম্পাদক রিপন হাওলাদার, যুগ্ম সম্পাদক মোঃ লাভলু ও মোস্তাকুর রহমান প্রমুখ ।

