বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের সমাবেশ কে সফল করতে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও জেলা ডিপিডিসি ( পশ্চিম )এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার’র নেতৃত্বে বিশাল কর্মী সমর্থকদের মিছিল নিয়ে জেলা জাতীয় শ্রমিকলীগের সাথে যোগদান করেন ।
বুধবার ( ৭ই মার্চ ) সকাল এগারোটায় কিল্লারপুল হতে বিশাল মিছিল নিয়ে শহরের করিমি মার্কেটের এসে জেলা জাতীয় শ্রমিক লীগের মূল কমিটির সাথে যোগদান করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও সিপিডিসি ( সিবিএ ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ স্বপন রেজা, সহ সম্পাদক ওয়াহিদুর রহমান সহ অনেকেই ।
