বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহাসিক ৭ই মার্চ আজ । ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের এ ঘোষণা থেকে যা বোঝার বুঝে গিয়েছিল বাঙালি। রেসকোর্স ময়দানে (পরে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত লাখো মুক্তিকামী মানুষের রক্তে দ্রোহের বান ডেকেছিল। ১৯ মিনিটের সেই উজ্জীবনী ও ধ্রুপদী ভাষণ শুনে সাড়ে সাত কোটি বাঙালি প্রস্তুত হয়েছিল জীবনবাজি করা মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। এরপর ৯ মাসের রক্ত আর প্রাণ ঝরানো যুদ্ধ শেষে এসেছিল পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা।
বুধবার ( ৭ই মার্চ ) সকালে সেই উপলক্ষে শহরের দুইনং রেলগেইস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, সদস্য আব্দুল কাদির ডিলার, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।

