বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে বিদেশী পিস্তল সহ মিলন(৩৯) নামে এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাইনবোড চৌরাঙ্গী সিএনজি পাম্পের সামনে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ড ক্যাম্প, ২টি বেতের লাঠি, ডাকাতী কাজে ব্যবহৃত মাইক্রো বাস উদ্ধার করা হয়। তার কাছে থাকা বাকি ডাকাত সদস্যরা কৌশলে পালিয়ে যায়।
আটককৃত মিলন (৩৯)বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার সাংদুধল গ্রামের আজিমউদ্দিনের ছেলে।
অভিযানটি এস আই আজিজুল হক হাওলাদার’র নেতৃত্বে, এস আই ফিরোজ মুন্সী, এস আই আরিফুর রহমান, এস আই ওসমান গনি সঙ্গীয় ফোস সহ পরিচালনা করা হয়।
ডিবির এস আই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ১২/১৩ জনের একটি ডাকাত দল ভূয়া ডিবি পরিচয়ে ডাকাতি করতে আসছে। তাদের ডাকাতির প্রস্তুতিকালে চৌরাঙ্গী সিএনজি পাম্পের সামনে থেকে মিলন নামে একজনকে আটক করতে সক্ষম হই। তার সাথে ডাকাতের বাকি সদস্যরা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ১১টায় দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান, ( তদন্ত ) মাজহারুল ইসলাম ।

