বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ পলাতক আসামেিক গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত ওবায়দুল্লাহ মিয়ার ছেলে বন্দর থানার ১০(১)০২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সেলিম (৪০) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার ইসমাঈল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুর রহমান (৩০) দক্ষিন লক্ষনখোলা এলাকার আব্দুল ছালাম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবুল কালাম (৪৫) নবীগঞ্জ বড়বাড়ী এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে হাসান (৩২) । ধৃত ৪ পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্টে গতকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

