বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে রাজধাণী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা বিশাল জনসভা সফল করতে সোনারগাঁও থেকে ১০ হাজার নেতা-কর্মী ও সমর্থক নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহনের ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার। সোমবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৭ই মার্চ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় তিনি এ ঘোষনা দেন। এসময় তিনি আরও বলেন, সর্বদা সোনারগাঁয়ের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকল দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকে এবং এবারও তার ব্যতিক্রম হবেনা। ইতোমধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। তাই আগামী ৭ই মার্চের জনসভা সফল করতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে শতাধিক বাস নিয়ে আমরা জনসভায় প্রবেশ করবো এবং জনসভা শেষ না হওয়া পর্যন্ত সেখানে আমরা অবস্থান করব এবং দলীয় নির্দেশনা মনোযোগ দিয়ে শুনব। আমাদো প্রধান লক্ষ্য সর্বদা শেখ হাসিনার জন্য কাজ করা এবং তাঁর নেতৃত্বের হাতকে শক্তিশালী করা। এসময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেওয়ার উদ্দিন চুন্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি মান্নান মেম্বার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং সভার পূর্ব মুহুর্তে সাবেক এমপি কায়সার হাসনাতের মায়ের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। পরে বøাড ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্রী সামিয়াকে চিকিৎসার জন্য কায়সার হাসনাত সামিয়ার বাবা শরিফ মিয়ার হতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।

