বিজয় বার্তা ২৪ ডট কম
গুণী ক্রীড়া সংগঠকদের সম্মাননা ও যুব গেমস ২০১৮ জেলা চ্যাম্পিয়নদের সংবর্ধনা দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা ।
সোমবার ( ৫ ই মার্চ ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাজনিম জেবিন বিনতে শেখ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম আরিফ মিহিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুব উদ্দিন আকসির, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব খবির উদ্দিন আহমেদ, এ জেড এম ইসমাইল বাবুল, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আঞ্জমান আরা আকসির, সদর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাকসুদুল আলম, কোষাধ্যক্ষ মাহবুব উদ্দিন মিলন, সদস্য প্রদীপ কুমার দাশ, গোলাম মোস্তফা শাহিন, এনামুল হক, দিলআরা বেগম প্রমুখ ।
অনুষ্ঠান শেষে গুণী ক্রীড়া সংগঠক ও যুব গেমস চ্যাম্পিয়নদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস বিতরণ করা হয় ।
