বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও ফাঁকি দিয়ে পালিয়েছে অপর মাদক ব্যবসায়ী । ওই সময় পুলিশ ধৃত মাদক ব্যবসাযীদের কাছ থেকে ১’শ ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গত রোববার রাতে বন্দর উপজেলার উত্তর কলাবাগ ও গতকাল সোমবার দুপুরে মদনপুর চাঁনপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে ২টি মামলা রুজু করেছে পুলিশ। জানা গেছে, বন্দর থানার এএসআই ইলয়াছ খাঁনসহ সঙ্গীয় র্ফোস রোববার রাতে বন্দর থানার উত্তর কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ওরফে ছোট ফয়সাল (২৪)কে গ্রেপ্তার করতে সক্ষম হলেও পালিয়ে গেছে একই থানার ঝাউতলা এলাকার মজিবর মিয়ার ছেলে তুহিন (১৯)। এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার বাবুল মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শুক্কুর (২০)কে গ্রেপ্তার করে। ধৃত ২ মাদক ব্যবসায়ী মধ্যে মাদক ব্যবসায়ী ফয়সালকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করলেও অপর ধৃত মাদক ব্যবসায়ী শুক্কুর থানা হাজতে আটক আছে বলে থানা সুত্রে জানা গেছে।

