বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের(ডিবি) অভিযানে ৬০ পিছ ইয়াবাসহ রহিম(৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় ফতুল্লা থানাধীন শাহীবাজার সাকিনস্থ আকনপট্টি রহমানের সিমেন্টের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আব্দুর রহিম ফতুল্লা উপজেলার পশ্চিম রসুলপুর এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ায় ছেলে।
ডিবির ওসি(তদন্ত) মাজারুল ইসলাম জানান, ডিবির এস আই মিজানুর রহমান, এস আই প্রকাশ চন্দ্র সরকার ও এএসআই আজিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শাহীবাজার থেকে ৬০ পিছ ইয়াবা সহ রহিমকে আটক করা হয়েছে। এ ব্যপারে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

