বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২০পিছ ইয়াবা ট্যবলেটসহ ফারুক(৩৩) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি। শনিবার রাতে মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী ফারুক মদনগঞ্জ’স্থ লক্ষ্যারচর এলাকার রফিকউদ্দিন ওরফে রইফ্ফার ছেলে। মদনগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর তারিকুল ইসলাম জুয়েল জানান,মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী রফিক পুরাতন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশের চোখঁ ফাঁকি দিয়ে কৌশলে মাদক বিক্রি করে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ী ফারুকের উপস্থিতি টের পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশীূ করে ২০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ী ফারুককে রবিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

