বিজয় বার্তা ২৪ ডট কম
একাধিক মামলার আটককৃত আসামী প্রতারক সিদ্দিকুর রহমান মজনুকে জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করেছেন আদালত।
বৃহষ্পতিবার সকাল ১০ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমাম (খ-অঞ্চল) আদালতে এই আদেশ প্রদান করেন। মামলার পরবর্তী শুনানী ২৫ শে ফেব্রুয়ারী ধার্য্য করেছেন।
উল্লেখ্য, পুলিশের জেলা ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র অভিযানে মঙ্গলবার সকালে ইসদাইরস্থ হিমালয় চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত সিদ্দিকুর রহমান মজনু ফতুল্লা উপজেলার কাশীপুর হাটখোলা এলাকার তাওলাদ হোসেনের ছেলে। জেলা সিাইডি’র এস আই জাকির হোসেন জানান, সিদ্দিকুর রহমান মজনুর নামে থানায় একাধিক মামলা রয়েছে। একটি দলিল জাল জালিয়াতি মামলায় তাকে আজ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড আবেদন করে কারাগারে প্রেরন করা হয়েছে। মামলার সূত্রে মতে, সিদ্দিকুর রহমান মজনুর নামে ফতুল্লা মডেল থানায় মামলা নং ১৭/৫/১৬ জি. আর, ধারা-৪৭১, ৪৬৭, ৪৬৮ (দলিল জাল জালিয়াতি মামলা), মামলা নং ১০৮/৭ সি. আর, ধারা-৪২০, ৪০৬, ৪০৯ (প্রতারণা মামলা), মামলা নং ৬৬/১৭ নন এফ আর, ধারা-৫০৬/২ (হত্যা হুমকির মামলা) সহ তার বিরুদ্ধে আরো এলধিক মামলা রয়েছে।

