বিজয় বার্তা ২৪ ডট কম
নারনায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক সম্রাট ইব্রাহীম হোসেনকে (৩৫) ২’শ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।
বুধবার রাত ১১ টায় ডিবির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আবু সায়েম, এসআই প্রকাশ চন্দ্র সরকার, এএসআই আজিজুর রহমান, এএসআই বকুল মিয়াসহ সঙ্গীয় ফোর্স ফতুল্লা মডেল থানাধীন তক্কার মাঠ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহীমকে গ্রেফতার করেন।
আটককৃত ইব্রাহীম হোসেন (৩৫) সদর উপজেলার তামাকপট্টি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
বৃহষ্পতিবার দুপুরে নারনায়ণগঞ্জ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ইন্সপেক্টর (ওসি তদন্ত) মাজারুল ইসলাম।

