বিজয় বার্তা ২৪ ডট কম
ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেছেন শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ।
বুধবার (২১ ফেব্রুরারী) সকালে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান তারা।
শারদাঞ্জলি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লিটন চন্দ্র পালের নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন-জেলার সভাপতি আশিস কুমার দাস, সদস্য জনী বনিক, অধ্যাপক অজিৎ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী হরিতোষ সাহা, পরিমল বিশ্বাস, সঞ্জিত পোদ্দার, রামপ্রসাদ দাস গুপ্ত প্রমুখ।

