বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ থেকে নমিনেশন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
সোমবার বিকেলে ফতুল্লার দাপাইদ্রাকপুর সাহারা কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা আওয়ামীলীগ’র আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, পলাশ আমার আদরের ছোট ভাই। সে একজন আওয়ামীলীগের কর্মী। পলাশ রাজনীতিতে আমার শিষ্য। কিন্তু তাকে নিয়ে নারায়ণগঞ্জের কিছু পত্রিকায় নমিনেশন ধরিয়ে দেয়। আমি আশাবাদী আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে আমি নমিনেশন পাবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, সেতু মন্ত্রী ওবায়দুর কাদের সাহেব পলাশের বাসায় যাওয়ায় অনেকে অনেক মন্তব্য করছে। সত্যিকার অর্থে সে নারায়ণগঞ্জ আসবে আমিও আসছি। কিন্তু যানজটের কারনে আমি পেছনে পড়ে যাই আর মন্ত্রী সাহেব পলাশের বাসায় যায়। এ নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় যাবে।
