বিজয় বার্তা ২৪ ডট কম
প্রভাবশালী এক এমপির নির্দেশেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড. তৈমুর আলম খন্দকার কে পুলিশ গ্ৰেফতার করেছে বলে দাবি করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণা করার সময়ে ফতুল্লা থানা পুলিশ এড. তৈমুর আলম খন্দকারকে গ্ৰেফতার করে নিয়ে যায় । এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা তাৎক্ষণিক আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল বের করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তারা বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নাই। আদালত অঙ্গনকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে শত শত আইনজীবীদের সামনে থেকে কিভাবে একজন সিনিয়র আইনজীবী কে টেনে হিছরে আদালত থেকে পুলিশ গ্ৰেফতার করে নিয়ে গেছে । আজ যদি একজন আইনজীবীকে এভাবে আদালত থেকে ধরে নিয়ে যায় । তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে । এতে করে প্রমাণিত হয়েছে যে দেশে আইনের শাসন নাই।
তারা আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন কে প্রবাহিত করতেই কোন বিশেষ ব্যক্তির নির্দেশ তাকে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু আমরা বলতে চাই এভাবে গ্ৰেফতার ও নির্যাতন করে নির্বাচনকে প্রবাহিত করা যাবে না । ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আব্দুল বারী ভূঁইয়া, এড. সরকার হুমায়ুন কবীর, এড. খোরশেদ আলম মোল্লা, এড. মশিউর রহমান শাহীন, এড. রকিবুল হাসান শিমুল, এড. বোরহানউদ্দিন সরকার, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. এইচএম আনোয়ার প্রধান, এড. আব্দুল হামিদ ভাষণী, এড. জহিরুল হক, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. শরিফুল ইসলাম শিপলু, এড. শেখ আনজুম আহমেদ রিফাতসহ বিএনপি পন্থী আইনজীবীরা ।
