বিজয় বার্তা ২৪ ডট কম
আজ দুপুর ১২টায় নারায়ণগঞ্জের আদালত পাড়া থেকে সম্প্রতি গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাইকোর্টের সিনিয়র আইজীবি তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের ঘটনায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার।
জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার উল্লেখ করেন, ” এডভোকেট তৈমুর আলম খন্দকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতার স্বীকার। একজন আইনজীবীকে এভাবে টেনে হিঁচড়ে পুলিশ কর্মকর্তারা যেভাবে নিয়ে গেল তা ন্যাকারজনক। আমি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
তিনি আরও বলেন, গত কাল এক টেলিভিশন টক শোতে জনৈক এক সংসদ সদস্য, তৈমুর আলম খন্দকার গ্রেফতার হবেন বলে হুশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘন্টা হতে না হতেই আজ বেলা ১২ টায় তৈমুর আলম খন্দাকার নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আসন্ন আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারনাকালে শত শত আইজীবির সামনে থেকে তাকে লাঞ্চিত করে ফিল্মি স্টাইলে গ্রেফতার কর হয়।
কোন নাশকতার মামলা নয়, মূলত আগামী ৩০ জানুয়ারি আসন্ন আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরেই এই গ্রেফতারী চক্রান্ত। আমি নারায়ণগঞ্জের প্রশাসনকে হুশিয়ার উচ্চার করে বলতে চাই ২৪ ঘন্টার মধ্যে তৈমুর আলম খন্দকারকে বিনাশর্তে মুক্তি না দিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপি তার মুক্তির জন্য বৃহত্তম কর্মসূচি ঘোষনা করবে ।
উল্লেখ্য,আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আসন্ন আইনজীবী সমিতি নির্বাচনের প্রচারনাকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকারকে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করেছেন পুলিশের একটি দল।

