বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর পৃথক ভাবে গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযানে ২১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এ.এস.আই. রফিকুল ইসলাম -২ জানান, গত ১৮ জানুয়ারী রাতে ফতুল্লা মডেল থানার এস,আই তুষার কান্তি দাস ভুইগড় এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু (২৪) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. আলা উদ্দিন মিয়ার ছেলে ।
এস,আই আসরাফুল ইসলাম গত ১৮ জানুয়ারী রাতে মাসদাইর কবর স্থান এলাকা হতে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক (৩৯) কে গ্রেপ্তার করেছে। সে মাসদাইর এলাকার কু খ্যাত মাদক সম্্রাট । তার পুরো পরিবার মাদকের সাথে জড়িত। সে মাসদাইর খানকা মোড় ঐরাকার মৃত খালেক সরদারের ছেলে।
এ,এস,আই সোহেল রানা গত ১৮ জানুয়ারী রাতে পাগলা তালতলা এলাকার চেকপোষ্টের সামনে দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিন কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকার সুমনের ছেলে রবিউল ইসলাম (২০), শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া গ্রামের মৃত আ.রহিমের ছেলে জুয়েল(১৮) ।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা গত ১৮ জানুয়ারী দুপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক স¤্রাট রনি কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে। সে দাপাইদ্রাকপুর এলাকার কাজী বাড়ির মো. বুলু কাজীর ছেলে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

