বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মী সম্মেলনকে সফল করতে মহানগর বিএনপি নেতা ও ১৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ গোগার নেতৃত্বে বিশাল কর্মী সমর্থক নিয়ে যোগদান করেন ।
শনিবার ( ২০ জানুয়ারি ) দুপুরে বন্দর সোনাকান্দার হেভেন কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন সফল করতে বিশাল কর্মী সমর্থক নিয়ে তিনি এই যোগদান করেন ।
মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি এড. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম কামালের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ।

