বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে চ্যালেঞ্জ করে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর পুত্র এম.আর.কে রিয়ান বলেন কাউন্সিলর আব্দুল করিম বাবু তার এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন । যদি আপনি এলাকার উন্নয়ন ছাড়া কোন ভুল তার পান তাহলে সে স্বেচ্ছায় তার পদ থেকে পদত্যাগ করবে। আপনার ভাগিনা নির্বাচনে হেরে গেছে বলে সেই ক্ষোভ আপনি দেখাচ্ছেন । আপনি আপনার ব্যাক্তিগত ক্ষোভ জনগনের উপর প্রকাশ করতে পারেন না। আমি এবং আমরা আপনাকে সম্মান করি, আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই তার উন্নয়ন ছাড়া ভুল আপনি খুজে পাবেন না। কাউন্সিলর আব্দুল করিম বাবু নিজ স্বার্থে এই এলাকার জনগণের জন্য কাজ করছে ।
সোমবার (১৫ জানুয়ারী) সকালে নগর ভবনে সামনে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে সিটি কর্পোরেশনের মেয়রের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবীতে নগর ভবন ঘেড়াও ও বিক্ষোভ মিছিল করেছে বাবুর সমর্থিত লোকজন।
তিনি আরও বলেন, ১৭নং ওয়ার্ডবাসী আপনার ভাগনে মিমনকে ভোট দেয় নাই সেই ক্ষোভ আপনি জনগনের উপর প্রকাশ করতে পারেন না। এই এলাকার মানুষ আব্দুল করিম বাবুকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই কি তার অপরাধ ।
এলাকাবাসীর বক্তব্যে উপস্থিত বক্তারা বলেন, ১৭নং ওয়ার্ড অনেক অবহেলিত ওয়ার্ড ছিলো। গ্যাস, পানীর সমস্যা বাবু সমাধান করেছে কাউন্সিলর হবার আগেই। এখন তার উন্নয়ন ছাড়া আমরা কোন অপক্রম বা ভুল দেখি না। এ সময়ে উপস্থিত বক্তা এবং এলাকাবাসী ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে সিটি কর্পোরেশনের মেয়রের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক বছর উপলক্ষে উন্মুক্ত আলোচনা ও জবাবদিহিতা অনুষ্ঠানে তিনি বলেন আজ থেকে ১৭ নং ওয়ার্ডের সকল কাজ করবে প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা । এই ওয়ার্ডের কোন জনগণ কাউন্সিলর আব্দুল করিম বাবুর কাছে যাবেন না বলে তিনি ।

