বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ১৫ জানুয়ারি ) সকাল দশটায় থেকে দুপুর একটা পর্যন্ত শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে নব গঠিত কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক), জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, আব্দুর কাদির, খবির উদ্দিন আহমেদ, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, মোঃ ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুন্দর আলী, মীর সোহেল আলী, আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এম.এ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আরা নীলা, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন, সদস্য ও গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার, সদস্য শামসুজ্জামান ভাষানী, আব্দুল কাদির ডিলার প্রমুখ ।

