বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার কুড়িপাড়া, ঘারমোড়া ও কল্যান্দী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার নাজিম উদ্দিন মিয়ার ছেলে সিদ্ধিরগঞ্জ থানার ২১(১১)০৬ নং ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিল্লাল হোসেন (২৫) ঘারমোড়া এলাকার খাজা মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হানিফ (৩৭) ও কল্যান্দী এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে সিআর মামলা ওয়ারেন্টভূক্ত আসামী কাশেম (৩৫)। গতকাল মঙ্গলবার দুপুরে গতকাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।
