বিজয় বার্তা ২৪ ডট কম
ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিলসহ ফয়সাল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার কেওঢালাস্থ অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরী সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী ফয়সাল একই এলাকার বাতেন মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
