বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যক্ষ ডা. শিরীন বেগম’র নেতৃত্বে ৪৬ তম মহান বিজয় দিবস উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিয়ে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেছেন।
শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকালে প্রথম প্রহরে নেতৃবৃন্দের সাথে নিয়ে শহরের চাষাড়া চত্বরে অবস্থিত বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন । পরে তিনি দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ।
জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ ডা. শিরীন বেগম’র নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও ফতুল্লা থানা কমিটির সভাপতি ফাতেমা মনির, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা আলেয়া বেগম, সদস্য মরিয়ম সুলতানা নয়ন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক আল্পনা চৌধুরী প্রমুখ ।

