বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র নেতৃত্বে ৪৬ তম বিজয় দিবস উপলক্ষে শহরের চাষাড়া চত্বরে বিজয় স্তম্ভে ও দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।
শনিবার ( ১৬ ডিসেম্বর ) সকালে বিজয় দিবস উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান তিনি । এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, এড. আসাদুজ্জামান আসাদ, আরজু রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, দপ্তর সম্পাদক এম.এ. রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য আব্দুল কাদির ডিলার, শাহাদাত হোসেন সাজনু প্রমূখ ।


